জমির হোল্ডিং নাম্বার কি

জমির হোল্ডিং নাম্বার কি

আপনার জমির নামে কি ভূমি উন্নয়ন করের হোল্ডিং খোলা আছে? যদি এখনো হোল্ডিং না খুলে থাকেন, তাহলে বিষয়টি জেনে রাখা জরুরি। 

জমির হোল্ডিং খোলার মাধ্যমে সংশ্লিষ্ট ভূমি অফিসের রেকর্ডে জমির তথ্য অন্তর্ভুক্ত করে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা করা যায়। কিন্তু হোল্ডিং কী, কেন এটি খুলতে হয় এবং অনলাইনে কীভাবে নিজের জমির হোল্ডিং খুলবেন, তা কি আপনার জানা আছে?

এই পোস্টে সহজ ভাষায় জানব জমির হোল্ডিং খোলার প্রয়োজনীয়তা, হোল্ডিং খোলার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইনে আবেদন করার প্রক্রিয়া।

জমির হোল্ডিং 

হোল্ডিং নাম্বার মূলত ইউনিয়ন ভূমি অফিসের নিবন্ধনকৃত বইয়ের একটি সিরিয়াল নাম্বার ৷ 
রেকর্ডীয় সূত্রে ভূমির মালিক ভূমি উন্নয়ন কর অর্থাৎ জমির বাৎসরিক খাজনা পরিশোধের জন্য ভূমি অফিসে ভূমির মালিকের নাম ঠিকানা ও যেই সূত্রে জমির মালিকানা হন না কেন, 

তা ভূমি অফিসের নিবন্ধিত বইয়ের যত নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ করে রাখা হয় সেই ক্রমিক নম্বরটি জমির হোল্ডিং নাম্বার । 
যা খতিয়ানের উপর লিখে দেয়া হয়। যাতে পরবর্তীতে খতিয়ানটি খুঁজে পেতে সহজ হয় 

যেমন ধরুন- ৯৮৭ একটি হোল্ডিং নম্বর, এটা কত নম্বর বইয়ের কত নম্বর ক্রমিকে আছে তা সহজে বের করা সম্ভব । 

অনেক সময় দেখা যায় খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর একই হয়ে থাকে, যেমন ১ নং খতিয়ানের হোল্ডিং নম্বর ১ নং হয়ে থাকে এবং রেকর্ডীয় খতিয়ানের হোল্ডিং নম্বরও একই হয়ে থাকে। 

কিন্তু নামজারী/ খারিজ খতিয়ানের হোল্ডিং নম্বর ভিন্ন হয়ে থাকে । 

হোল্ডিং নম্বর এর কাজ কি? 

প্রতিটি ভূমির আলাদাভাবে মালিকানা চিহ্নিত করার জন্য উক্ত ভূমির মৌজাধীন ইউনিয়ন ভূমি অফিস হইতে প্রতিটি খতিয়ান অনুযায়ী আলাদা ক্রমিক নং দেওয়া হয় ৷ যাতে সহজে মালিকানা চিহ্নিত করা যায় ৷ 

একজন ব্যাক্তির নামে যদি একাধিক নামজারী খতিয়ান বা সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান থাকে তাহলে যতগুলি খতিয়ান থাকবে ততগুলি হোল্ডিং নম্বরও থাকবে।

হোল্ডিং খোলার নিয়ম 

বর্তমানে সরকারি অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে নাগরিক নিবন্ধন করে জমির খতিয়ানের তথ্য যুক্ত করার সুযোগ রয়েছে। এ জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, সচল মোবাইল নম্বর এবং খতিয়ান বা নামজারি খতিয়ানের তথ্য প্রয়োজন হয়।

অনলাইনে নাগরিক তার প্রোফাইলে খতিয়ান সংযুক্ত করার পর সংশ্লিষ্ট ভূমি অফিস কর্তৃক হোল্ডিং নম্বর এন্ট্রি করা হলে নাগরিকের নিবন্ধিত ফোন নাম্বারে হোল্ডিং নম্বর টি চলে যাবে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

জমি জমা সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন:

YouTube এ সাবস্ক্রাইব করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!