দোকান পজিশন বিক্রয় বা হস্তান্তর চুক্তিনামা/chuktinama pdf format

 

দোকান পজিশন বিক্রয় বা হস্তান্তর চুক্তিনামা

সাফল্যের সাথে ব্যবসা করতে গিয়ে একটা দোকান পজিশন কিনছেন? কিন্তু সামান্য একটা ভুলের কারণে আপনার লাখ লাখ টাকা আর দোকানের পজিশন দুটিই হারাতে পারেন!

আজকে আমরা জানবো কীভাবে ১০০% আইনসম্মত উপায়ে একটি দোকান পজিশন ক্রয়ের চুক্তিনামা লিখতে হয়, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা না হয়। 

ব্যবসা শুরু করার ক্ষেত্রে আইনি স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সুবিধার জন্য এবং কোনো রকম আইনি জটিলতা যেন না থাকে, তাই আমরা একটি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড "দোকান ঘর পজিশন হস্তান্তরের খসড়া চুক্তি নামা" নিচে সংযুক্ত করে দিয়েছি।

মূল আলোচনা: চুক্তি নামায় অবশ্যই ৩টি পক্ষ (জমির মালিক, বর্তমান পজিশন হোল্ডার এবং আপনি) বা কমপক্ষে ২টি পক্ষের স্পষ্ট উল্লেখ থাকতে হবে। 
টাকার অংক, মাসিক ভাড়া, এবং পজিশন হস্তান্তরের তারিখ সুনির্দিষ্ট হতে হবে। কত টাকার স্ট্যাম্পে লিখতে হবে (সাধারণত ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প) তা জানাতে হবে। 

চুক্তিনামা কেন গুরুত্বপূর্ণ ? 

১. মার্কেটের মূল জমির মালিক অন্য কেউ
বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় মার্কেট বা ভবনের মূল মালিক একজন (বা কোনো ডেভলপার কোম্পানি)। 

১ম পক্ষ (যিনি আপনার কাছে পজিশন বিক্রি করছেন) তিনিও ওই বিল্ডিংয়ের মালিকের কাছ থেকে পজিশনটি টাকা দিয়ে বরাদ্দ নিয়েছিলেন। 

এখন তিনি আপনার কাছে তার "অধিকার" বা পজিশনটি বিক্রি করে মার্কেট থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু মূল জমির মালিক তো আগেরজনই আছেন, তাই তাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে ভাড়া দিতেই হয়।

২. এটি আসলে "স্থায়ী ভাড়াটিয়া স্বত্ব" ক্রয়
আইনি ভাষায় দোকান পজিশন কেনাকে বলা হয় "সেলামী বা অগ্রিম প্রদান সাপেক্ষে স্থায়ীভাবে দোকান ভাড়া নেওয়া"

আপনি যে বড় অঙ্কের টাকা (যেমন: ৫ লাখ বা ১০ লাখ) দিয়ে পজিশন কিনছেন, সেটা হলো সেলামী (Advance)। এই টাকা দেওয়ার কারণে মালিক আপনাকে দোকান থেকে কখনো বের করে দিতে পারবে না এবং আপনি চাইলে এই পজিশন অন্য কারও কাছে আবার বিক্রিও করে দিতে পারবেন।

আর প্রতি মাসে যে ছোট অঙ্কের টাকা দেওয়া হয়, সেটা হলো সার্ভিস চার্জ বা নামমাত্র মাসিক ভাড়া (যা মার্কেটের রক্ষণাবেক্ষণ, সিকিউরিটি বা লিফট খরচের জন্য মূল মালিককে দিতে হয়)। 

দোকান পজিশন বিক্রয় বা হস্তান্তর চুক্তিনামা নমুনা :- 

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

দোকান পজিশন বিক্রয় বা হস্তান্তর চুক্তিনামা

১ম পক্ষ (পজিশন বিক্রেতা/হস্তান্তরকারী):
নাম: ......................................................., পিতা/স্বামী: .......................................................
জাতীয় পরিচয়পত্র নং: ......................................................., পেশা: .......................................
ঠিকানা: .............................................................................................................................

২য় পক্ষ (পজিশন ক্রেতা/গ্রহীতা):
নাম: ......................................................., পিতা/স্বামী: .......................................................
জাতীয় পরিচয়পত্র নং: ......................................................., পেশা: .......................................
ঠিকানা: .............................................................................................................................


            পরম করুণাময় মহান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র দোকান পজিশন হস্তান্তর বা বিক্রয় চুক্তিনামার বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু, ১ম পক্ষ নিম্ন তফসিল বর্ণিত মার্কেটের দোকানের পজিশনের বৈধ মালিক/বরাদ্দপ্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন। বর্তমানে ১ম পক্ষের টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় তিনি উক্ত দোকানের পজিশনটি বিক্রয় বা হস্তান্তর করার ঘোষণা দিলে, ২য় পক্ষ উহা ক্রয় করিতে সম্মত হন।
উভয় পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ মস্তিস্কে, স্বেচ্ছায়, সজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় নিম্নলিখিত শর্তাবলী মানিয়া চলিতে অঙ্গীকারাবদ্ধ হইলেন: 

শর্তাবলী:
১. অত্র দোকান পজিশনের মোট মূল্য বা সেলামী বাবদ সর্বমোট .................................../- (কথায়: ..................................................................) টাকা ধার্য করা হইলো।
২. অদ্য চুক্তিনামা স্বাক্ষরের তারিখে ২য় পক্ষ ১ম পক্ষকে নগদ/চেক মারফত অগ্রিম/বায়না বাবদ .................................../- (কথায়: ..................................................................) টাকা পরিশোধ করিলেন। অবশিষ্ট .................................../- টাকা আগামী ................................... তারিখের মধ্যে পরিশোধ করিয়া ২য় পক্ষ দোকানের সম্পূর্ণ বুঝ ও পজিশন বুঝিয়া লইবেন।
৩. আগামী ................................... তারিখ হইতে উক্ত দোকানের মাসিক ভাড়া .................................../- টাকা ধার্য করা হইলো, যাহা ২য় পক্ষ প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মূল বাড়ির মালিক/মার্কেট কর্তৃপক্ষকে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।
৪. ১ম পক্ষ নিশ্চয়তা প্রদান করিতেছেন যে, উক্ত পজিশনটি পূর্বে অন্য কোথাও বিক্রয়, বন্ধক বা দায়বদ্ধ করা হয় নাই। যদি ভবিষ্যতে কোনো আইনি জটিলতা প্রকাশ পায়, তবে ১ম পক্ষ নিজ খরচে তাহা সমাধান করিবেন এবং ২য় পক্ষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন।
৫. দোকান হস্তান্তরের পূর্ব পর্যন্ত বিদ্যুৎ বিল, বানিজ্যিক ট্যাক্স বা অন্য কোনো বকেয়া পাওনা থাকিলে তাহা ১ম পক্ষ পরিশোধ করিবেন। হস্তান্তরের পর হইতে সকল খরচ ২য় পক্ষ বহন করিবেন।
৬. (যদি প্রযোজ্য হয়) এই হস্তান্তরের বিষয়ে মূল বাড়ির মালিক/মার্কেট কর্তৃপক্ষের পূর্ণ সম্মতি রহিয়াছে এবং চুক্তি সম্পাদনের পর ২য় পক্ষের নামে নতুন বরাদ্দপত্র বা ভাড়াটিয়া চুক্তি নাম জারি করিয়া দিতে ১ম পক্ষ সার্বিক সহযোগিতা করিবেন।
দোকানের তফসিল (পরিচয়):
জেলা: ..........................., থানা: ..........................., মার্কেট/রোডের নাম: ..........................................., দোকানের নম্বর: ..........................., দোকানের সাইজ (দৈর্ঘ্য ও প্রস্থ): ..........................................., চৌহদ্দী: উত্তরে ..........................., দক্ষিণে ..........................., পূর্বে ..........................., পশ্চিমে ...........................।
এতদ্বার্থে, স্বেচ্ছায় ও সজ্ঞানে অত্র চুক্তিনামা সম্পাদন করিয়া উভয় পক্ষ নিজ নিজ নাম স্বাক্ষর করিলেন।
সাক্ষীগণের স্বাক্ষর:
১. .......................................................
২. .......................................................
৩. .......................................................


১ম পক্ষের স্বাক্ষর: .......................................................

২য় পক্ষের স্বাক্ষর: .......................................................



দোকান পজিশন বিক্রয় বা হস্তান্তর চুক্তিনামা pdf format Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

জমি জমা সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন:

YouTube এ সাবস্ক্রাইব করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!